ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রায়পুরের চরমোহনা ইউনিয়নে কাজী মার্কেট মিনি ফুটবল টুর্নামেন্ট তৃতীয় আসরের গ্র্যান্ড ফাইনাল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ চরমোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টীম উইন স্টার বনাম জমিদার বাড়ি একাদশ মোকাবেলা করে। ৫০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমিদার বাড়ি একাদশ ২-০ গোলে টীম উইন স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়। খেলায় আমন্ত্রিত অতিথি ছিলেন রায়পুর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক জেড, এম. নাজমুল ইসলাম মিঠু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন মৃধা, সদস্য মোস্তাফিজুর রহমান সুমন ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদ,সাংবাদিক নুর আহাম্মদ মিলন, নাছির বাহাদুরসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন। রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড, এম. নাজমুল ইসলাম মিঠু বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে আনতে এবং আমাদের সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন রাজু বাহাদুর, রুবেল হোসেন, সাদেক হোসেন শুভ, স্বপন কাজী, সুমন কাজী ও রাকিব জমিদার। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন রিয়াদ হোসেন।

