বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবিস) এসোসিয়েশন নীলফামারী জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বিপুল চন্দ্র রায়কে সভাপতি ও মোস্তাবুলবুল বাদশাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ঠ একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটি গঠন উপলক্ষে গতকাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আল-আমিন সরকার। আলোচনা শেষে সকলের সন্মতি ক্রমে জেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে হেলাল উদ্দিন সরকার, সহ-উপদেষ্টা হিসেবে আক্তারুল রহমান, সাইফুল হক (মাখন) ও মোঃ জহরুল ইসলাম মনোনীত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, শরৎ চন্দ্র রায় ও হিরম্ব কুমার রায়, সহ-সাধারণ সম্পাদক ডালিম কুমার রায়, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ সুরুত আলী ও মেরাজ ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিন্টু কুমার রায়, সহ-সাংগঠনিক সম্পাদক আবু তাহের, কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস, দপ্তর সম্পাদক শাহীন ইসলাম, ক্রীড়া সম্পাদক হোসাইন মোহাম্মদ হানিফ, প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ মহিদুর ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শিল্প দত্ত, সহ-মহিলা সম্পাদক চায়না বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক মনজুরুল ইসলম, কার্যকারী সদস্য আল মামুন, রোমানা আক্তার, পরিমল চন্দ্র রায়। বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবীশ) এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক রফিকুল ইসলাস ও সদ্যস সচিব আল-আমিন সরকার কমিটির অনুমোদন দিয়েছেন।

