ঢাকাThursday , 12 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে কলেজ পড়ুয়া তরুণীকে কুপিয়ে জঘম

Link Copied!

নড়াইলে সরকারি ভিক্টোরিয়া কলেজের অনার্স পড়ুয়া এক তরুণীকে কুপিয়ে জখম করেছে এলাকার বখাটে যুবক। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে সদর উপজেলার কড়োলা ইউনিয়নের নিরালী গ্রামে এ ঘটনা ঘটে। এ অবস্থায় স্বজনেরা আহত তরুণীকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত রাফিয়া খাতুন নিরালী গ্রামের ইসহাক মোল্যার মেয়ে। আহত রাফিয়া খাতুন বলেন, আজ সকালে আমাদের প্রতিবেশী আমানত মোল্যার বাড়িতে ঝগড়া বাধে। ঝগড়া শুনে আমি পাশে দাড়িয়ে ঝগড়া দেখি। এ সময় আমানত মোল্যার বখাটে ছেলে আবির মোল্যা প্রথমে আমাকে দায়ের আছাড়ি দিয়ে আঘাত করে। পরে আবার আমাকে কুপিয়ে জখম করে। আহত রাফিয়ার ভাই আশরাফুল ইসলাম বলেন, আমানত মোল্যার ছেলে আবির মোল্যা এলাকার চিহ্নিত সন্ত্রাসী সে আমার বোনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে সে এর আগেও এলাকায় এরকম অনেক ঘটনা ঘটিয়েছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ঘটনায় তিনি মামলা করবেন বলেও জানান। এ ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত আবির মোল্যার মুটোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি। এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, ঘটনাটা শুনেছি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।