ঢাকাThursday , 12 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের নাজিরপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৮ দোকান

Link Copied!

পিরোজপুরে নাজিরপুরে শর্ট সার্কিটের আগুনে আট দোকান পুড়ে গেছে। বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বাজারে অগুনের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহানের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিটের একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মুদি, ইলেক্ট্রনিক্স, মোবাইলসহ ৮ দোকান পুড়ে যায়। শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহান বলেন, আগুনের খবর শুনে আসতে আসতে সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নাজিরপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোয়াইব হোসেন বলেন, ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।