ঢাকাThursday , 12 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার

Link Copied!

পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ২৫ টি মোবাইল ফোন ও টাকা উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছেন পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে এসব মোবাইল ও নগদ ১৫ হাজার টাকা মালিকদের কাছে হস্তান্তর করা হয়। খান মুহাম্মদ আবু নাসের জানান, পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য পিরোজপুরের জেলা পুলিশের আইটি দল সব সময়ই কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৫ জন মালিকের কাছে তাদের মোবাইল ফোন গুলো দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে পুলিশ তাদের হাতে তুলে দিচ্ছে। এ ছাড়াও পিরোজপুর জেলা পুলিশের আইটি টিম মোবাইল ব্যাংক লেনদেনে প্রতারিত হলে তাদের টাকা উদ্ধারসহ সোস্যাল মিডিয়ার যে কোন সমস্যা সমাধানে কাজ করে আসছে। বিশেষ করে ফেসবুকসহ সামজিক যোগাযোগ মাধ্যেমে কাউকে হয়রানি বা গুজব প্রতিরোধে দ্রুততা ও দক্ষতার সাথে কাজ করে আসছে। চুরি হওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে আনন্দিত ভুক্তভোগীরা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।