ঢাকাWednesday , 11 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে পান বরজ আগুনে পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

Link Copied!

মাদারীপুর জেলার কালকিনি পৌর এলাকার পাঙ্গাসিয়া গ্রামের ৪জন কৃষকের পান বরজ পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার রাত ১টার এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ওসমানবেপারী সকালে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ও স্থানীয়রা জানান, আমরা আমাদের বরে সারাদিন কাজ করে বাড়ি চলে যাই। রাত অনুমানিক ১টার সময় আমাদের কাছে ফোন আসে আমাদের বরজে আগুন জ্বলছে। তারাতারি বরজে গিয়ে আন্যান্যদের সাথে খালের পানি দিয়ে অনেক চেষ্ঠা করে আগুন নিয়ন্ত্রন আনি। আগুন নেভানোর পর দেখতে পাই ২টি কেরোসিনের শিশি মাটিতে পড়ে আছে। এবং ৫টি স্থানে এক সময়ে আগুন লাগানো হয়েছে যাতে সমস্ত বরজ এক সাথে পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্থরা হলেন, ওসমানবেপারী,আঃ রব হাওরাদার, ভাষাই বেপারী,সোহাগ বেপারী। এরা সবাই কালকিনির পাঙ্গাসিয়া গ্রামের বাসিন্দা। কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নেভানো হয়েছে।