আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত মঙ্গলবার মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ, নীলফামারী জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা কমিটির সভাপতি দৌলতজাহান ছবি, সাধারন সম্পাদক গুলশান আরা মোনা, লিগ্যাল এইড সম্পাদক আফরোজ আরা রানী, অর্থ সম্পাদক ইয়াসমীন সায়েরা আক্তার মিনি প্রমূখ। সভায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত ২৫ নভেম্বর থেকে শুরু করে ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসসহ ১০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোকপাত করা হয়। একই দিনে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন মহিলা পরিষদ নেতৃবৃন্দ।

