ঢাকাWednesday , 11 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে ফিরে গেলো আটকে পড়া মিতালি

Link Copied!

প্রায় ৫ মাস পর ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়িতে ফিরেছে মিতালি। চলতি বছরের ১৭ জুলাই থেকে মিতালী ঢাকায় আটকা পড়ে ছিল। মিতালি হলো আন্তঃদেশীয় এক্সপ্রেস ট্রেন। যা পার্সপোট ও ভিসাধারী যাত্রীদের নিয়ে ঢাকা ও ভারতের নিউজলপাইগুলি চলাচল করতো। শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে জেরে ঢাকায় আটকে পড়েছিল ভারত-বাংলাদেশের মধ্যে চলাচল করা এই ট্রেনটি। তবে, দুই দেশের মধ্যে এই ট্রেনের পরিষেবা ফের কবে শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়। রেলওয়ে সুত্রে জানা যায় গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) মিতালি এক্সপ্রেস ট্রেনকে ভোরে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নীলফামারীর চিলাহাটি দিয়ে ভারতের হলদিবাড়ি প্রবেশ করে দেয়া হয়। সূত্র মতে, ১৩১৩২/৩১ নম্বর মিতালি ট্রেনটি যাত্রী নিয়ে গত ১৭ জুলাই ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট রওনা দিয়েছিল। ট্রেনটি ভারতের হলদিবাড়ি বর্ডার দিয়ে বাংলাদেশের চিলাহাটি দিয়ে ঢাকার যায়। কিন্তু, বাংলাদেশে তৎকালীন হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের জেরে সেখানেই আটকে যায় ট্রেনটি। মিতালি এক্সপ্রেস ট্রেনটি চলাচল করতো। ৪টি বাতানুকূল এগজিকিউটিভ কামরা, ৪টি বাতানুকূল চেয়ার-কার ছাড়াও ব্রেকভ্যান ও পাওয়ার কার মিলিয়ে মোট ১০-কামরার মিতালী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি (এনজেপি) থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত যাতায়াত করতো। কামরাগুলি ভারতীয় রেলের। ট্রেনটির জন্য একটিই রেক বরাদ্দ ছিল। ১৯৬৫ সালের পর, ২০২২ সালের ১লা জুন হলদিবাড়ি-চিলাহাটি রুটে ভারত-বাংলাদেশের মধ্যে মিতালী এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু হয়েছিল। সূত্রমতে উদ্ধোধনের পর নিউ জলপাইগুড়ি থেকে প্রতি রবি ও বুধবার ভারতীয় সময় বেলা পনে বারোটায় ঢাকার উদ্দেশে রওনা দিয়ে মিতালী এক্সপ্রেস রাত ১০টায় পৌছতো। ঢাকা থেকে সোমবার ও বৃহপতিবার রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে সকাল ৭ টায় পৌছতো। মঙ্গলবার সকালে ভারত-বাংলাদেশের চিলাহাটি-হলদিবাড়ি সীমান্ত দিয়ে মিতালী এক্সপ্রেস ভারতে প্রবেশ বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিনে। ভারতের মিতালী এক্সপ্রেসের বগিগুলি হলদিবাড়ি স্টেশনে পৌঁছে দিয়ে ইঞ্জিনটি চিলাহাটিতে ফিরে আসে। চিলাহাটি স্টেশনের স্টেশন মাষ্টার হায়দার আলী বলেন, ‘বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে মিতালী এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশে আটকে ছিল। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে কঠোর নিরাপত্তায় মিতালী এক্সপ্রেসের খালি বগিগুলি বাংলাদেশ রেলওয়ের তরফে হলদিবাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এ সময় ৪টি এসি বার্থ, ৪টি এসি চেয়ারকার ও ব্রেক ভ্যানসহ দুটি পাওয়ার কার ভারতকে বুঝিয়ে দেয়া হয়। উল্লেখ যে, বাংলাদেশ ভারতের মধ্য আন্তঃদেশীয় মোট ৩ টি ট্রেন চলাচল করতো। অপর দুটি ট্রেন হলো ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ও খুলনা-কলকাতা বন্ধন একপ্রেস। ১৭ জুলাই থেকে মিতালী ও ১৯ জুলাই থেকে বন্ধ হয়ে যায় কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস। ২০ জুলাই থেকে বন্ধ হয় কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস। মৈত্রী ও বন্ধন ট্রেন দুটির কোচ নিজ নিজ দেশে আগে থেকেই রয়েছে। শুধু মিতালি এক্সপ্রেসের ভারতীয় কোচ বাংলাদেশে আটকা ছিল।