ঢাকাWednesday , 11 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে ৫০ বোতল ফেন্সিডিলসহ একজন আটক

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫০ বোতল ফেন্সিডিলসহ সাহারুল নামে একজনকে আটক করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। সে শিবগঞ্জ উপজেলার পন্ডিতপাড়ার আঃ রশিদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি। বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে মনাকষা বিওপির বিশেষ টহলদল শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের রাগববাটি গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ সাহারুলকে আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি বলেন, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মালামাল, মাদকদ্রব্য চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।