ঢাকাMonday , 9 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে হবে: শামীমুর রহমান

Link Copied!

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা বাস্তবায়ন করতে হবে। সমাজের সর্বস্তরের সীমাহীন দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে শান্তিপ্রিয় জনতাকে এগিয়ে আসতে হবে। সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৩ টায় বাগেরহাটের রামপালের হুড়কা ইউনিয়ন ঝালমলিয়া দিঘীর পাড় শহীদ মিনার চত্বরে ৩১ দফা বাস্তবানের লিফলেট বিতরণ কালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। সোমবার (৯ ডিসেম্বর) হুড়কা ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, আহ্বায়ক, রামপাল উপজেলা বিএনপির হাফিজুর রহমান তুহিন আরো বক্তব্য রাখেন রামপাল উপজেলা হুড়কা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠিত সভায় মোংলা পৌর ও উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।