ঢাকাMonday , 9 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ৪ কেজি গাঁজাসহ আটক ২

Link Copied!

বাগেরহাট জেলা গোয়েন্দা ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় ২ কারবারিকে আটক করে তারা। আটককৃতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার কাপালির মেট (বুড়ির ডাঙ্গা) এলাকার জালাল জামাদ্দারের ছেলে মোহাম্মদ শফিকুল জমাদ্দার এবং মোড়লগঞ্জের ফুলহাতা এলাকার হাকিম হাওলাদারের ছেলে খোকন হাওলাদার। সোমবার ৯ ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব রায়। বিপ্লব রায় আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ৮ ডিসেম্বর রাতে রামপাল উপজেলার কাটামারি গ্রাম সংলগ্ন লিংকন কবিরাজের মুদি দোকানের সামনে রাস্তার উপর থেকে সন্দেহজনক অবস্থায় ২ ব্যক্তিকে দেখতে পেয়ে তাদের হাতে থাকা কালো ও ব্লু কালারের ২টি ট্রাভেল ব্যাগ তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে রামপাল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মোহাম্মদ টুটুল হোসেন বাদী হয়ে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত ২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।