ঢাকাMonday , 9 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

Link Copied!

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে মানববন্ধন ও মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অভয় নগরের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাশার। এ সময় ৩ জন নারীকে বিশেষ সম্মানে ভূষিত এবং সকলকে নিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করেন দুপুরের সভাপতি অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার। এদিকে একই দিন দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা একই স্থানে অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নবাগত সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান।এসময় পারিবারিক প্রতিবন্ধকতা পেরিয়ে স্বাবলম্বী ৩ জন নারীকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়।