ঢাকাMonday , 9 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

Link Copied!

নীলফামারীতে রেল ও সড়কপথে পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) সকালে নীলফামারী সদর উপজেলার ঢেলাপীর বাজার সংলগ্ন ইকু জুটমিলের সামনে, জেলা সদরের পৌর এলাকার গাছবাড়ী রেল ক্রসিংয়ের পাশে এবং রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ডোমার উপজেলার বোড়াগাড়ী এলাকার ডোমার-গোমনাতী সড়কের কালার মোড়ে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সৈয়দপুর উপজেলার চৌমুহনী বাড়াইশাল মাঝাপাড়া এলাকার আলমগীর হোসেন, নীলফামারী পৌরসভার বাড়াইপাড়া এলাকার বিমল চন্দ্র্র রায় এবং ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ইউপি সদস্য সাইদার ইসলামের ছেলে বুলবুল ইসলাম। পুলিশ জানায়, সকাল সাড়ে ৮ টার দিকে ঢেলাপীর বাজার সংলগ্ন ইকু জুটমিলের কাছে নীলফামারী থেকে সৈয়দপুরগামী পাকা সড়কে অজ্ঞাত যানবাহনের সাথে সংঘর্ষে আলমগীর হোসেন নিহত হন। একইদিন সকাল সাড়ে ৬টায় চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে বিমল চন্দ্র্র রায় মারা যান। অপরদিকে রবিবার সন্ধ্যায় ডোমার-গোমনাতী সড়কের কালার মোড়ে ৩ টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৭ আরোহী আহত হন। গুরুতর আহত বুলবুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ৩ টি দুর্ঘটনার বিষয়ে নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ, সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী এবং ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম নিশ্চিত করেছেন।