ঢাকাMonday , 9 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ভুয়া ডাক্তারকে লাখ টাকা জরিমানা

Link Copied!

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ফ্রি চক্ষু শিবিরের ব্যানারে ভুয়া ডাক্তার সেজে রোগী দেখে ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। এমন খবরে অভিযান চালিয়ে এস এম মিলকান আলী তুহিন নামে ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ই ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার করিমপুর ত্রিমুনী বাজারে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুন আরা। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুন আরা বলেন, পৌর এলাকার করিমপুর ত্রিমুনী বাজারের একটি ঘরে ফ্রি চক্ষু শিবিরের ব্যানারে ভুয়া ডাক্তার সেজে রোগী দেখে ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। এমন খবরে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা মিলায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এস এম মিলকান আলী তুহিন নামে ওই ভুয়া ডাক্তারকে বিএমডিসি আইন ২০১০ এর ২৯ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নির্ঝর ও থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।