ঢাকাSunday , 8 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের ভান্ডারিয়ায় ৩ ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার

Link Copied!

পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানা এলাকায় ডাকাতি প্রস্তুতি কালে ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের। গ্রেপ্তারকৃতরা হলো আন্তঃ জেলা ডাকাত চক্রের ৩ পেশাদার সদস্য সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল জালাল উদ্দিন খান গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার হাসান আলী খানের পুত্র। সিআইডি চাকুরিচ্যুত শেখ ফরিদ শেরপুর জেলার কামারিয়া ইউনিয়নের জালাল উদ্দিনের পুত্র। শিপন আলী সোহেল ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খালিশপুর ইউনিয়নের শাফিকুল ইসলামের ছেলে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, পিরোজপুর ইয়াছিন আলম চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভাধীন ৩ নং ওয়ার্ডে টিএন্ডটি রোড (কবিরাজ বাড়ী) সামনে থেকে আন্তঃ জেলা ডাকাত চক্রের ৩ পেশাদার সদস্য সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল জালাল উদ্দিন খান, শেখ ফরিদ, শিপন আলী সোহেল গ্রেফতার করে। এ সময় তাদের থেকে ৪টি র‌্যাবের জ্যাকেট, একটি মাইক্রোবাস, পিস্তল সাদৃশ্য খেলনা পিস্তল, দুই জোড়া হ্যানকাপ, দুটি ওয়াকিটকি, দুটি এক্সটা নাম্বরপ্লেট, চোখ বাধার কাপড়, র‍্যাবের কটি, ব্যাটেল স্টিক, পুলিশের ট্রাউজার, র‍্যাব লেখা আইডি কার্ড জব্দ করা হয়েছে। পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের জানান, এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মোট ১১ টি মামলা বিচারাধীন রয়েছে। উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার একটি মামলা রুজু হয়েছে। এ ছাড়াও ডাকাত বাহিনীর মূলহোতাসহ অন্যান্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।