ঢাকাSunday , 8 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে আলোচনা সভা

Link Copied!

পিরোজপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে খেলাধুলা ও শরীরচর্চার নিমিত্তে পৌরসভার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থান রক্ষনাবেক্ষণ অবকাঠামো গাইড লাইন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পিরোজপুর পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর প্রশাসক মোঃ আসাদুজ্জামান। পিডিএফ এর নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম পান্নার সঞ্চালনায় বক্তব্য করেন, সাবেক পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, পৌর নির্বাহী কর্মকর্তা বণি আমিন, সাবেক প্যানেল মেয়র মিনারা বেগম, সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড. শহীদুল্লাহ খান,ব্যবসায়ী কাজী ইমামুল হক, প্রেসক্লাব সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু, উইম্যান চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রী এর জেলা প্রতিনিধি জুলেখা ইসলাম, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা প্রমুখ। এর আগে পৌর প্রশাসকের কাছে প্রাতিষ্ঠানিকভাবে স্মারকলিপি প্রদান করা হয়।