ঢাকাSunday , 8 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে চুরির ঘটনা বৃদ্ধি: নাগরিকদের উদ্বেগ বাড়ছে

Link Copied!

ঠাকুরগাঁও শহরে চুরির ঘটনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। সর্বশেষ শনিবার ৭ ডিসেম্বর বিকেল ৫টা ৪০ মিনিটে খতিবুর রহমান নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়েছে। জানা গেছে, এটি শহরের ব্যস্ত এলাকা গোবিন্দ নগর কাঁচামাল আরদের পাশে মসজিদের সামনে থেকে চুরি হয়, যেখানে সাধারণত জনসমাগম থাকলেও সচেতনতার অভাবে চুরি বৃদ্ধি পেয়েছে। বিস্তারিত ঘটনা জানতে খতিবুর রহমান জানান, তিনি তার মোটরসাইকেল ও অর্ধলক্ষাধিক টাকার মোবাইল মালামাল রেখে মসজিদে যান মিনিট পার হয়নি বাইরে এসে দেখেন, তার মোটরসাইকেল ও রক্ষিত মালামাল আর সেখানে নেই। দ্রুত ঘটনাটি তিনি স্থানীয় থানায় জানান। তবে এখন পর্যন্ত কোনো সন্দেহভাজন চোর ধরা পড়েনি। চুরির অন্যান্য ঘটনা দিন দিন বেড়েই চলেছে।শুধু মোটরসাইকেল চুরি নয়, সাম্প্রতিক দিন গুলোতে শহরের বিভিন্ন এলাকা থেকে মূল্যবান সামগ্রী, যেমন মোবাইল ফোন, নগদ অর্থ, সোনার গহনা এবং দোকানের পণ্য চুরি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের পর শহরে পুলিশের টহল জোরদার না থাকার দরুন এবং মাদক ক্রেতা – বিক্রেতারা বেপরোয়া হওয়ায় চুরি বৃদ্ধি পেয়েছে। তাছাড়া স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ ,শহরের বাসিন্দারা বলছেন, চুরি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের অভাবে অপরাধীরা দিন দিন আরও সাহসী হয়ে উঠছে। নাম প্রকাশে অনিচ্ছুক হাজি পাড়ার এক গৃহবধূ বলেন, “আমাদের ঘরের তালা ভেঙে কিছু টাকা ও গহনা চুরি হয়েছে। পুলিশকে জানালেও এখনো কোনো অগ্রগতি হয়নি। নাগরিক সচেতনতার আহ্বান, বিশেষ করে, যেসব জায়গায় চুরি বেশি হচ্ছে, সেসব জায়গায় আলো, সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করার পরামর্শ দিচ্ছেন, স্থানীয় নেতৃবৃন্দরা। ঠাকুরগাঁওয়ে চুরির ক্রমবর্ধমান প্রবণতা শহরটির নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলেছে। স্থানীয় প্রশাসন ও পুলিশকে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে শহরের নাগরিকরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন অভিযোগ অভিজ্ঞ মহলের।