ঢাকাSunday , 8 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ইউনিয়ন কৃষক সমাবেশ সফল করার লক্ষে নড়াইলে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তা বাদী কৃষক দল নড়াইল জেলা শাখার আয়োজনে রোববার সকালে শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। জেলা কৃষক দলের আহ্বায়ক নবীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব এনামুল কবীর চন্দনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান তালুকদার সজিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামরান হাসান।এ সময় আরও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোহাস্মদ আলী খান, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম বেগ, সদস্য সচিব রেজওয়ান আহম্মেদ, নড়াইল পৌর কৃষক দলের আহ্বায়ক মাহাফুজুর রহমান, সদস্য সচিব মিরাজ আল জনি প্রমূখ। এ সময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।