ঢাকাSaturday , 7 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ

Link Copied!

বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর)বিকেলে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি ইসকন ইস্যুতে আয়োজিত এ সমাবেশে বিএনপি দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও মুসলিম, হিন্দু, খ্রিষ্টান সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ এ সমাবেশে অংশ নেয়। চিরুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম। বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন হেফাজাত ইসলামের নেতা মাওলানা আঃ মাবুদুর রহমান, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শেখ শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির উদ্দিন মালেক, হাদিউজ্জামান হিরো, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলি, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, জেলা মহিলা দলের সভাপতি শাহীদা আক্তার, জেলা যুবদলের সাবেক নেতা এ্যাডভোকেট সাজ্জাত হোসেন সহ ইউনিয়ান বিএনপির নেতৃবৃন্দরা। বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকল ধর্মের লোক দীর্ঘদিন ধরে সহাবস্থান করে আসছে। কিন্তু ফেসিবাদের সমর্থক কিছু দুষ্ট লোক দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বিএনপির নেতাকর্মীরা এই ফাঁদে পা দেবে না। বিএনপির নেতাকর্মীরা সব সময় সাধারণ মানুষের পাশে ছিল, ভবিষ্যতে পাশে থাকবে। আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আনতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এই নেতা। একইসঙ্গে দলমত নির্বিশেষে সাম্পদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নেয়ার আহবান জানান।