ঢাকাSaturday , 7 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত

Link Copied!

সিরাজগঞ্জ জেলায় ক্রীড়া পরিদপ্তর বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আনন্দ উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৭ ডিসেম্বর ) সকালে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার নুরে এলাহী সভাপতিত্বে ও আব্দুল্লা আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন ও খেলা উপভোগ করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামিক ফাউণ্ডেশন এর উপপরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হোসেন,জেলা প্রশাসকের কার্যালয়ের করে কমিশনার ফজলের রাব্বি,সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক জেলা ক্রীড়া সংস্থার সাধরণ সম্পাদক হারুন অর রশীদ খান হাসান। উল্লেখ্য, এসময় বিভিন্ন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,অবিভাবক, সাংবাদিকবৃন্দ এবং বিপুল দশর্কের উপস্থিততে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতায় পাঁচটি প্রতিষ্ঠান এবং সংগ্রহকৃত মোট ৭০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু প্রতিযোগী অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় ১০ টি ইভেন্ট প্রতিযোগিতা শেষে ফলাফল অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় এবং প্রত্যেকে শান্তনা পরস্কার ও জার্সি প্রদান করা হয়।