ঢাকাSaturday , 7 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৃষিবিদ শামীমের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল

Link Copied!

কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের বিরুদ্ধে অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে মোংলা পৌর, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে একটি প্রতিবাদ সমাবেশ করে। এসময় বক্তারা বলেন, রামপাল মোংলার গণমানুষের জননন্দিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। নিউজ চ্যানেল ২৪ সহ বিভিন্ন মাধ্যমে জনপ্রিয় নেতা শামীমের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি মহল অপপ্রচারের লিপ্ত রয়েছে। এ বিষয়ে কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, সম্প্রতি আমাকে জড়িয়ে ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগের মাধ্যম, Channel 24 সহ কয়েকটি সংবাদ মাধ্যম রামপাল উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলীর সাথে অসৌজন্যমূলক ব্যবহার, দলীয় নেতাকর্মীদের নির্যাতন ও মামলা দেয়া, মোংলা বন্দর ও সুন্দরবনে বাণিজ্য বিষয়টি যে সংবাদটি প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত। অর্থনৈতিক শুমারি বিষয়ে এলাকায় অসন্তোষ ও অন্যান্য কিছু বিষয়ে আলোচনার জন্য রামপাল উপজেলা নির্বাহী অফিসার আমাকে ফোন করেন। এর প্রেক্ষিতে আমি তার সাথে সাক্ষাৎ করি। আমার সাথে হাজারেরও বেশী নেতাকর্মী থাকলেও আমি শুধু মাত্র অল্প সংখ্যক নেতাকর্মী নিয়ে তার সাথে সাক্ষাৎ করি এবং জনগণের অসন্তোষের বিষয়টি সেখানেই সমাধান হয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসারকে সকল প্রকার সহায়তার আশ্বাস দেয়া হয় এবং আমাদের মাঝে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণও আন্তরিক পরিবেশের মাধ্যমে আলোচনা সম্পন্ন হয়। এ বিষয়টি নিয়ে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিষয়টিকে ভিন্নভাবে, ভিন্নখাতে উপস্থাপন করেছে-যা খুবই দুঃখজনক। আমার দ্বারা দলীয় নেতাকর্মীদের নামে মামলা ও নির্যাতনের তথ্য Channel 24 কোথায় পেল, এটি আমিও জানতে চাই। এছাড়া আমি মোংলা বন্দর ও সুন্দরবন নিয়ে কি বাণিজ্য করেছি-আমি নিউজ চ্যানেলের কাছে এটিও জানতে চাই। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে, আমি এলাকায় যাওয়ার পর এ ধরণের কোন ঘটনা ঘটেনি বরং আমার উপস্থিতিতে এলাকায় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে এবং আমার সাধ্যমত সকল নেতাকর্মীদের আমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আমার সাথে যারা কাজ করছে, এরা সকলেই বিএনপির ত্যাগী নেতাকর্মী-যারা আওয়ামী দুঃশাসনের সময় চরম অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে। আমি চ্যালেঞ্জ করে Channel 24 সহ সকল সংবাদ মাধ্যমকে চ্যালেঞ্জ করে বলতে চাই, রামপাল-মোংলায় কোথাও যদি আপনাদের সংবাদের সত্যতার একটি দৃষ্টান্ত দেখাতে পারেন, তাহলে আমি যে কোন শাস্তি মেনে নেব। আপনাদের মত দায়িত্বশীল সংবাদ মাধ্যমের এমন সংবাদ প্রচার খুবই দুঃখজনক। উল্লেখ্য এর পূর্বে ও ঐ একই চ্যানেল আমাকে জড়িয়ে একটি বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেছিল-যার তীব্র প্রতিবাদ ও করা হয়েছে। আমি রামপাল-মোংলার যেখানেই যাচ্ছি, সেখানে হাজার হাজার মানুষ আমার কাছে আসছেন। এ জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রীমহল আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এ জঘন্য, বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন, ইমান হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সাব্বির, সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, পৌর জিয়া প্রজন্ম দলের সদস্য সচিব, পৌর মৎসজীবি দলের সাধারণ সম্পাদক মিজান মিয়া, মোংলা পৌর যুবদল নেতা, মহসিন পাটোয়ারী, মোংলা উপজেলা যুবদল নেতা, মোঃ মাকসুদ হাওলাদারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।