কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড অভিযান চালিয়ে ৪ কেজি ৯৪০ গ্রাম গাঁজা জব্দ করেছে। শনিবার ৭ ডিসেম্বর বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, ৭ ডিসেম্বর বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ উপজেলাধীন বরইতলী প্যারাবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ৪ কেজি ৯৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজার ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

