ঢাকাSaturday , 7 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা অর্জনের সুফল এখনও আমরা পাচ্ছি না: বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি

Link Copied!

ঝালকাঠিতে ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ, সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সাংবাদিক সমাবেশ অনুষ্ঠানে বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেছেন, আমরা সাড়ে ১৫ বছর রাজপথে আন্দোলনে ছিলাম। আমাদের রহুল আমিন গাজী ভাইকে ফ্যাসিবাদী সরকার সাড়ে ১৭ মাস জেল খাটিয়ে হত্যা করেছে এছাড়া আমাদের ৫ জন সাংবাদিক ভাইকে হত্যা করা হয়েছে।কিন্তু যার বিনিময়ে স্বাধীনতা করা হয়েছে তার সুফল আমরা পাচ্ছি না কারন যে যেখানে আগে ছিলো তারা আজও সেখানেই বসে আছেন। শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১২ টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের পতন হয়েছে। গণমাধ্যম এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি। শীর্ষপদ থেকে তৃণমূল পর্যায়ে এখনও ফ্যসিবাদের দোসররা বসে আছে। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের মূলহোতা পালিয়ে গেলেও এখনা তারা নানাভাবে, বিভিন্ন রূপে ফিরে আসার চেষ্টা করছে। এই দেশে বসে না পেরে এখন তারা পাশ্বর্বর্তী দেশের সহযোগিতা নিয়ে আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। সুতরাং এদের থেকে সাবধানে থাকতে হবে। এই ফ্যাসিবাদকে আর কোন সুযোগ দেওয়া হবে না। এর আগে অনেক অসুস্থ সাংবাদিক অস্বচ্ছলরা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে কোন সহয়তা পাননি। আমরা আশাকরি এই বৈষম্য আর থাকবে না। ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সভাপতি আক্কাস সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল অনুষ্ঠান সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে’র কোষাধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু বক্কর, নির্বাহী সদস্য আবু হানিফ, শাহিন হাসনাত, সাবেক সহসভাপতি রাশিদুল ইসলাম, ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারী ফরিদুল হক, প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। এ ছাড়াও আলোচনায় অংশ নেন স্থানীয় দৈনিক দূরযাত্রার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, নলছিটি প্রেসক্লাবের সভাপতি এনায়েত করিম, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কে এম সবুজ ও দৈনিক গাউছিয়া পত্রিকার প্রকাশক অলোক সাহা। অনুষ্ঠানে জেলায় কর্মরত সাংবাদিক ও বিশিষ্টজনরা অংশ নেন। সমাবেশে উপস্থিত ছিলেন ঝালকাঠি শহর বিএনপির সভাপতি অ্যাড. নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, সদর উপজলা বিএনপির সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন, জেলা শ্রমিক দলের সভাপতি মো. টিপু সুলতান জেলা যুবদলের আহব্বায়ক (ভারপ্রাপ্ত) রবিউল হাসান তুহিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান শাহীন ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।