ঢাকাThursday , 5 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিবচরে পিকআপ-কাভার্ড ভ্যান সংঘর্ষে আহত ৪

Link Copied!

ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে পিকআপ ও কাভার্ড ভ্যান সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) ভোর ৬ টার সময় এক্সপ্রেসওয়ের বাখরের কান্দি নামক স্থানে ঢাকা মুখি লেনে দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- ঝিনাইদহ জেলার সদর উপজেলার পবোয়াটি গ্রামের শফিউল্লার ছেলে শাহিন আহমেদ, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাটিয়াপাড়া এলাকার সুরুজ আলীর ছেলে জামান, চট্টগ্রামের প্রদীপ চৌধুরীর ছেলে জুয়েল চৌধুরী, এবং পিকআপ ড্রাইভার সুমন আহমেদ আহতদের উদ্ধার করে প্রথমে পাঁচ্চরের রয়েল প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে একজনের অবস্থা গুরুতর হলে তাকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার এসআই আমির হোসেন বলেন, পিকআপ কাভার্ড ভ্যান সংঘর্ষের ঘটনায় ৪ জন আহত এর খবর পেয়েছি। বিধ্বস্ত কাভার্ড ভ্যানটি রেকারের সাহায্যে থানা হেফাজতে আনা হয়েছে।