ঢাকাThursday , 5 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে রুমের সিলিংফ্যানের সাথে গলায় ফাঁস লাগনো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোহান প্রামানিক নামে এক সে ব্যক্তি ইলেক্ট্রিক মিস্ত্রীর সহযোগী ছিলেন। বুধবার (৪ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের চর নিশানবাড়িয়া পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের বাংলা শেড রুম নাম্বার বি-৩ এর ভিতরে থেকে সোহান প্রামানিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত সোহান পাবনা জেলার সদর থানার হেমায়েতপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা মধু প্রামানিকের পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, নিহত সোহান ওই বিদ্যুৎ কেন্দ্রের ম্যানপাওয়ার গাজী এন্টারপ্রাইজ ইলেকট্রিক মিস্ত্রির সহযোগী হিসেবে কর্মরত ছিল। গত দুদিন যাবত শারীরিক অসুস্থতার কারণে কাজে যোগদান করেনি। রুমেই অবস্থান করছিলো। আজ সন্ধ্যায় তার সহকর্মীরা এসে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে লাইট জ্বালাতেই তার মরদেহ সিলিংফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ বিষয়ে কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে, ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।