ঢাকাThursday , 5 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে যুব মহিলা লীগের সভাপতি গ্রেপ্তার

Link Copied!

পিরোজপুরের ভান্ডারিয়া থেকে যুব মহিলা লীগের নেত্রী আসমা সুলতানা যুথীকে গ্রেপ্তার করা হয়েছে। পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, ককটেল বিস্ফোরণ করে পিরোজপুর বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। জানাগেছে, বুধবার রাতে উপজেলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েদা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ দল। গ্রেপ্তারকৃত যুথী আজাদ জোমাদ্দারের মেয়ে ও ভান্ডারিয়া যুব মহিলা লীগের সভাপতি। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার জানান, যুথীর বিরুদ্ধে ভান্ডারিয়া ও পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে।