ঢাকাFriday , 6 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভেজাল কারখানা সিলগালা, কারাদণ্ড ও জরিমানা

Link Copied!

Cortনাটোর প্রতিনিধি : বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার মালিপাড়া এলাকায় দুটি ভেজাল যৌন উত্তেজক পানীয়, মলম তৈরির কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বড়াইগ্রামের সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ এ অভিযান ও আদালত পরিচালনা করেন।
আটক ও সাজাপ্রাপ্তরা হলেন-কারখানার মালিক মৃত আব্দুস সাত্তারের ছেলে আব্দুল আজিজ ও অপর কারখানার মালিক বিল্লাল হোসেনের স্ত্রী রাজিয়া খাতুন।
র‌্যাব-৫ এর বাগমারা ক্যাম্পের ইনচার্জ এএসপি জামাল আল নাসের জানান, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজের সমন্বয়ে র‌্যাবের একদল সদস্য সন্ধ্যা ৭টায় মালিপাড়া এলাকায় অভিযান চালায়। তারা আব্দুল আজিজ ও বিল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালায়। ওই দুই কারখানা থেকে ১৫ হাজার খালি বোতল, দুই লাখ লেবেল, ২শ কেজি কেমিকেল, কেমিকেল তৈরির মেশিন জব্দ করা হয়।
পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আব্দুল আজিজকে দুই বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জারিমানা আনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেন। এছাড়া অপর কারখানার মালিক রাজিয়া খাতুনকে ৬ মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দেন। একই সঙ্গে ওই দুই বাড়িতে সিলগালা এবং জব্দকৃত মালামাল জনসন্মুখে ধ্বংস করেন।