ঢাকাWednesday , 4 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগরতলায় হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে যশোরবাসী

Link Copied!

আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে হামলা, ভাংচুর ও বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগের প্রতিবাদে ফুঁসে উঠেছে যশোরের বিভিন্ন রাজনৈতিক, সামজিক, সাংস্কৃতিক ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা। গত বুধবার দিনভর যশোরের বিভিন্ন পয়েন্টে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে অবিলম্বে ভারতীয় আগ্রাসন বন্ধের জন্য ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিকেলে শহরের লালদীঘি পাড়ে নিজস্ব কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে আগরতলা ঘটনার প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, দেলোয়ার হোসেন খোকন, মিজানুর রহমান খান, এম তমাল আহমেদ, প্রকৌশলী রবিউল ইসলাম, নাজমুল হোসেন বাবুল, মোস্তফা আমির ফয়সাল, রাজিদুর রহমান সাগর, আব্দুর রাজ্জাক প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় অমিত বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশী বিদেশী সকল ধরনের উস্কানী থেকে নিজেদেরকে সংযত রাখতে হবে। বাংলাদেশ সকল ধর্ম, বর্ণ, গোত্রের মানুষের বাসস্থান। এখানে যুগ যুগ ধরে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় করে বসবাস করছি। এই দেশে জন্মগ্রহণকারী আমরা সকলেই বাংলাদেশী। এখানে সংখ্যা লঘু বা সংখ্যা গুরু বলে কোন শব্দ ব্যবহার করে কাউকে ছোট বা বড় করার কোন সুযোগ নেই। ৫ আগষ্ট পরবর্তী বাংলাদেশে নানা ভাবে উস্কানী দিয়ে আমাদেরকে বিপথগামী করার চেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের সকলকে সংযত ও সতর্ক থাকতে হবে। পরে দলীয় কার্যালয় থেকে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পুরাতন পৌর ভবনের সমানের সড়ক, চৌরাস্তা মোড়, আর এন রোড হয়ে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য গোলাম রেজা দুলু, অ্যাড. মো. ইসহক, আব্দুস সালাম আজাদ, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পদাক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু প্রমুখ। এদিকে একই দাবিতে বিকেল সাড়ে ৪ টায় দড়াটানা ভৈরব চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও যশোর ঈদগাহ ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশ পৃথক সমাবেশ করে আগরতলা ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।