ঢাকাWednesday , 4 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাঁঠালিয়ায় সুদ মুক্ত ৫০ লক্ষাধিক টাকার ঋণ বিতরণ

Link Copied!

ঝালকাঠির কাঁঠালিয়ায় সমাজসেবা অফিসের বাস্তবায়িত পল্লী সমাজসেবা কার্যক্রম(আরএসএস) ও পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের উদ্যোগে সুদ মুক্ত ১৬৫ জন উপকারভোগীদের মাঝে ক্ষুদ্র ঋণের আওতায় ৫০ লাখ ২২ হাজার ৫০০টাকা ঋণের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ বিতরণী ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) শাহ রফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি উপ পরিচালক শাহপার পারভীন, সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন।