ঢাকাWednesday , 4 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুর নগরীর শ্যামাসুন্দরী খালকে দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

রংপুর ব্যুরো
December 4, 2024 10:57 pm
Link Copied!

রংপুর নগরীর ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খালকে দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বুধবার (৪ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে নগরীর সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন শ্যামাসুন্দরী খালের উপরে থাকা নানা ধরনের অবৈধ অবকাঠামো উচ্ছেদ করাসহ সীমানা নির্ধারণ করা হয়। অভিযানে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকগণ উপস্থিত ছিলেন। এ সময় রংপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ হাসান মৃধা বলেন, অবৈধ স্থাপনার কারণে খালের দুই পাড় বন্ধ রয়েছে। তাই প্রথমে ১১৭টি অবৈধ দখলদার চিহ্নিত করে তাদের স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এরপর খালের দু’পাড় পরিদর্শন করে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে শ্যামাসুন্দরী খালের দখল-দূষণ রোধে ব্যবস্থা নেব।