ঢাকাWednesday , 4 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে জেলা যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রংপুর ব্যুরো
December 4, 2024 10:56 pm
Link Copied!

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা, ভাঙচুর এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৪ টায় রংপুর জেলা যুবদলের আয়োজনে গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জাহাজ কোম্পানী মোড়ে গিয়ে ইউ টার্ন করে গ্র্যান্ড হোটেল মোড় এসে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেমস, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব রায়, আকিবুর রহমান মনু, সহ-সভাপতি রাকিব হাসান, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। প্রতিবাদ সমাবেশে নেতারা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জানান, যদি আবারো আমাদের জাতীয় পতাকা অবমাননা করা হয় তাহলে বাংলাদেশে কোন ভারতীয় হাই কমিশন থাকতে দেয়া হবে না। ছাত্র আন্দোলনের বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার দোসর ভারতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। বাংলাদেশে হিন্দু-মুসলিমসহ কোন ধর্মের লোকের সাথে কারো কোন বিরোধ নেই। আমরা সকলে ভাই ভাই। এখানে ভারতের কোন অবস্থান সহ্য করা হবে না।