ঢাকাWednesday , 4 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে মাদরাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগ

Link Copied!

পিরোজপুরের নাজিরপুরে এক মাদরাসা ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষনের অভিযোগে থানায় মামলা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) নাজিরপুর থানায় সকালে ধর্ষনের শিকার ওই মাদরাসা ছাত্রী একটি ধর্ষন মামলা দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ওই মাদরাসা ছাত্রীকে তুলে নিয়ে অভিযুক্ত ব্যক্তি আটকে রেখে ধর্ষন করে অভিযুক্ত এনামুল সরদার। তিনি উপজেলার শেখ মাঠিয়া ইউনিয়নের রামনগর গ্রামের সালাম সরদারের ছেলে। ওই ছাত্রীর মা লাকিয়া বেগম জানান, গত মঙ্গলবার ৩ ডিসেম্বর দুপুরে রান্না করার জন্য আমি রান্না করে বসে একটি লাউ কুটতে ছিলাম। কিছু সময় পরে মেয়ের বাবা বাসায় আসলে তাকে ভাত দিয়ে আমি মেয়েকে ডাকি কিন্তু কোথাও মেয়েকে পাই না। পাশের বাড়িগুলো খোঁজাখুজির পরে মেয়ে সন্ধ্যা ৬টার দিকে বাড়িতে আসে। কোথায় ছিলো এটা জানতে চাইলে আমার মেয়ে আমাকে জানায়, তাকে তুলে নিয়ে এনামুল জোর করে আটকে রেখে ধর্ষন করে। আমি সকালে থানায় এসে মেয়েকে দিয়ে একটি মামলা করেছি। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূইয়া জানান, ধর্ষনের ব্যাপারে মামলা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য পিরোজপুর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।