ঢাকাWednesday , 4 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বরূপকাঠিতে গাঁজাসহ গ্রেফতার ১

Link Copied!

পিরোজপুরের স্বরূপকাঠিতে ১৬ কেজি গাঁজাসহ খাইরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। বুধবার সকালে উপজেলার সোহাগদল ইউনিয়নের বছরাকাঠি গ্রামের নিজ বসতঘর থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। খাইরুল ওই গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) ইশতিয়াক জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে বছরাকাঠি এলাকার খাইরুলের বসতঘরে অভিযান চালিয়ে একটি প্লাষ্টিকের বস্তায় ১৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নেছারাবাদ থানায় মামলা করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। নেছারাবাদ থানার এসআই পনির জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা খাইরুল ইসলামকে ১৬ কেজি গাঁজাসহ থানায় হস্তান্তর করেছে। থানায় নিয়মিত মামলা রজু করে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।