খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার দিনব্যাপী নগরীর সদর থানা এলাকার খান জাহান আলী সড়ক ও সড়ক সংলগ্ন ফুটপথ থেকে অবৈধ দখলদারদের অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়। অবৈধ দখল অপসারণকালে ফুটপথের ওপর পাখির খাচা রাখার অপরাধে পাখি বিক্রেতা মনির হোসেনকে ২ হাজার ৫’শ টাকা ও ইলিয়াস হোসেনকে ২ হাজার ৫’শ টাকা, দরজা বিক্রেতা আবু মুসাকে ৩ হাজার টাকা, ফুটপথে বেসিন স্থাপন করার অপরাধে হোটেল ব্যবসায়ী সোহেলকে ২ হাজার ৫’শ টাকা, ফুটপথের উপর গ্যাসের চুলা রাখার অপরাধে হোটেল ব্যবসায়ী রবিউল আলম আরিফকে ৩ হাজার টাকা, ফুটপথের ওপর ফলের ঝুড়ি রাখার অপরাধে ফল বিক্রেতা মানজুল মোল্লাকে ২ হাজার ৫’শ টাকা ও হারুনকে ২ হাজার ৫’শ টাকা এবং ফুটপথের উপর স্যানিটারি সামগ্রী রাখার অপরাধে মায়ের দোয়া স্যানিটারীর স্বত্ত্বাধিকারী আল আমিনকে ৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

