ঢাকাWednesday , 4 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

খুলনা ব্যুরো
December 4, 2024 9:42 pm
Link Copied!

খুলনায় দুর্বৃত্তদের হামলায় আহত খুলনা মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আমিন হোসেন (বোয়িং মোল্লা ) মারা গেছেন। বুধবার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ৭ টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় মামলা দায়ের হলেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। জানা যায়, মঙ্গলবার ভোর রাতে অবস্থা অবনতি হলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেন। বুধবার সকালে সেখান থেকে তার মৃত্যুর সংবাদ ভোর পৌনে ৭ টার দিকে জানানো হয়। এরপর বোয়িং মোল্লার মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যাওয়া হয়। খুলনা থানার অফিসার ইনচার্জ বলেন, মৃত্যুর সংবাদ জেনে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার সুরতহাল রিপোর্ট চলছে। তার মাথায় এবং ঘাড়ে দু’টি গভীর আঘাতের চিহ্ন রয়েছে। তবে মাথার আঘাতে তার মৃত্যু হয়েছে বলে তিনি মনে করেন। মঙ্গলবার রাতে তার ছোট ভাই আব্দুল্লাহ খুলনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখিত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান। উল্লেখ্য, গত শুক্রবার রাতে টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে হামজা কেরাম টুর্নামেন্ট দেখতে যান। রাত সাড়ে ১০ টার দিকে বাসায় ফেরার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি বর্ষণ করে। গুলির হাত থেকে প্রাণে বেঁচে গেলেও সন্ত্রাসীরা পরে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এবং ঘাড়ে আঘাত করতে থাকে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথা চিকিৎসকরা জানান। সেখান থেকে পুনরায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। দীর্ঘ ৪ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গত বুধবার সকালে তিনি মারা যান।