ঢাকাWednesday , 4 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম আওয়ামী লীগ সভাপতি জাফর পুত্র গ্রেফতার

Link Copied!

কু‌ড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপ‌তি, সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ২ আসনের সাবেক এম‌পি ও জেলা প‌রিষদেরর সাবেক চেয়ারম্যান জাফর আলীর ছোট ছেলে জাহেদুল ইসলাম সবুজ‌ গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (৩ ডি‌সেম্বর) বিকালে র‍্যাব কর্তৃক রংপুর শহর থে‌কে তাকে গ্রেফতার করা হয়ে‌ছে বলে র‌্যাব-১৩ এর মি‌ডিয়া উইং নিশ্চিত করেছে। কু‌ড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম এ তথ্য নি‌শ্চিত করে‌ছেন। গ্রেফতারকৃত সবুজ খাদ্য বিভা‌গের অধীন খাদ্য প‌রিদর্শক পদে কর্মরত। ‌এর আগে তি‌নি কু‌ড়িগ্রাম খাদ্য বিভাগে যুক্ত থাক‌লেও পরে দিনাজপুর খাদ্য বিভাগে বদ‌লি হন। বৈষম্যবি‌রোধী ছাত্র-জনতা আন্দোলনে কু‌ড়িগ্রামে সংঘ‌ঠিত সংঘ‌র্ষের ঘটনায় নিহত শিক্ষার্থী আশিকুর রহমান হত্যা মামলায় এজাহারভুক্ত আসা‌মি তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্ম‌গোপ‌নে ছি‌ল ব‌লে জা‌নায় পু‌লিশ। পুলিশ সূত্র জানায়, কু‌ড়িগ্রাম সদর থানায় দায়ের হওয়া হত্যা মামলায় সবুজ এজারভূক্ত ৬ নম্বর পলাতক আসা‌মি। গত রাতে রংপুর হতে র‌্যাব-১৩ তাকে গ্রেফতার করে‌। আমাদের রিকুইজিশন ছিল। গ্রেফতার আসা‌মিকে আনতে পু‌লিশ পাঠা‌নো হ‌য়েছে। তাকে বুধবার (৪ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হবে।’ বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেছিলেন।