ঢাকাWednesday , 4 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে হচ্ছে না ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের বিজয় মেলা

Link Copied!

দেশের রাজনৈতিক বর্তমান পরিস্থিতিতে এ বছর চাঁদপুরের ঐতিহ্যবাহী মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন করা হচ্ছে না। ১৯৯২ সালে জাতীয়তাবাদী দল বিএনপি রাস্ট্র ক্ষমতায় থাকাকালে চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলার বীজ বপন করা হয়। প্রতি বছর ডিসেম্বর মাসের প্রথম দিন থেকে চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হলেও আনুষ্ঠানিক উদ্ধোধন করা হতো ৮ ডিসেম্বর চাঁদপুর হনাদার মুক্তদিবসে। কিন্তু এবছর তা করা হচ্ছে না। চাঁদপুরের সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কথা বলে জানা যায়, ১৯৯২ সাল থেকে শুরু করে এ পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ধরে একটানা মুক্তিযুদ্ধের বিজয় মেলা হয়ে আসছে। মাঝখানে সারাদেশে যখন সিরিজ বোমা হামলা হয়েছিলো, সেই সময়ে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করে শুরু করার পূর্বের দিন জঙ্গিবাদের বোমা হামলার ভয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে ওই বছর মেলা বন্ধ রাখা হয়। তাছাড়া গত কয়েক বছর পূর্বে করোনকালীন সময় এক বছর বিজয় মেলা বন্ধ রাখা হয়। ১৯৯২ সাল থেকে প্রথমে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার শুভ সূচনা করা হয় সপ্তাহ ব্যাপী। বছরের পর বছর যখন ধীরে ধীরে মেলার প্রচার প্রচারনা এবং দর্শনার্থী বৃদ্ধি পাওয়ার কারনে চাঁদপুর শহরের যানজটের কথা চিন্তা করে পরবর্তীতে সেটিকে ৩ বছর পূর্বে চাঁদপুর শহরের আউটার স্টেডিয়ামে স্হানান্তর করে নেয়া হয়। গত ৩ বছর পূর্বে ব্যাপক পরিসরে চাঁদপুর আউটার স্টেডিয়ামে বিজয় মেলা উদযাপন করা হয়। অন্যান্য বছর গুলোতে নভেম্বর মাসের শুরুতেই মেলা মাঠ প্রস্তত করার কাজ শুরু করা হয়ে থাকে। কিন্তু এ বছর মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপনের তেমন কোন দৃশ্য কারোই চোখে পরছে না। জানা গেছে, জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে গত ৫ আগস্ট গনঅভ্যূথানে আওয়ামীলীগ সরকার পতনের কারনে দেশের রাজনৈতিক অস্থিরতার পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠেনি। বিগত বছর গুলোতে যারা বিজয় মেলার নেতৃত্ব দিয়েছিলেন তাদের অনেকেই রাজনৈতিক কারণে আত্মগোপনে রয়েছেন। এমনকি চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা এম এ ওয়াদুদকে নিয়েও কিছু সংখক মুক্তিযোদ্ধা বিতর্ক ও বিরূপ মন্তব্য করেছে। তারাই আবার নাকি এম এ ওয়াদুদের মাধ্যমে বিজয় মেলা থেকে ফায়দা ও লুঠেছিলেন। তাছাড়া মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহা সচিব সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্ব হারুন আল রশিদকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিথ্যা মামলায় জড়ানোর কারণে তিনি ও চাঁদপুর ছেড়ে আত্মগোপনে রয়েছেন। যার কারণে এ বছর মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন কেরতে কেউ আগ্রহ পোষণ করছে না। তাছাড়া দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতার কারণে এই বছর ডিসেম্বর মাসে চাঁদপুরের ঐতিহ্যবাহী মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন করা হবে না বলে জানা গেছে।