ঢাকাTuesday , 3 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ২ দিন ব্যাপী কৃষি ঋণ মেলা ২০২৪ শুরু

Link Copied!

নওগাঁয় ২ দিন ব্যাপী কৃষি ঋণ মেলা ২০২৪ শুরু করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা আডিটোরিয়ামে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনের ২দিন ব্যাপী কৃষি ঋণ মেলা শুরু করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক, মোহাম্মদ আব্দুল আউয়াল। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার যুগ্ম পরিচালক জুলকার নাইমসহ বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকের প্রতিনিধিবৃন্দ। সাধারণ কৃষক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। এই কৃষি ঋণ মেলায় ১২টি স্টলে মোট ৩৬ ব্যাংকের প্রতিনিধি তাদের নিজ নিজ ব্যাংকের সেবা সমূহ গ্রাহক ও সাধারণ জনগণের সামনে তুলে ধরেন ।