ঢাকাTuesday , 3 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক শিমুলকে হত্যার হুমকি দাতাকে গ্রেফতারের দাবী জানিয়েছেন বিএমএসএস

Link Copied!

জাতীয় দৈনিক পাঞ্জেরী ও কেটিভি টুয়েন্টিফোর এর বাগেরহাট জেলা প্রতিনিধি কামরুজ্জামান শিমুলকে হত্যার হুমকি দাতাকে গ্রেফতারের দাবী জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) বাগেরহাট জেলা শাখা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো বি এম এস এস এর নেতৃবৃন্দ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক রেমি ইসলাম ফেসবুক মেসেঞ্জারে এক ঘন্টার মধ্যে সাংবাদিক কামরুজ্জামান শিমুলকে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক শিমুল বাগেরহাট সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। কামরুজ্জামান শিমুল বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। বিবৃতিদাতারা হলেন, বিএমএস বাগেরহাট জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল ইমরান, সিনিয়র সহ সভাপতি এস এম জাহাঙ্গীর কবির, সহ সভাপতি সোহরাব হোসেন রতন, মোহাম্মদ মিজানুজ্জামান, মোহাম্মদ ইকরামুল হক রাজিব, সাধারণ সম্পাদক মেহেদী হাসান পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত মন্ডল, সহ সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম সরদার, সাংগঠনিক সম্পাদক মিরাজুল শেখ, সহ সাংগঠনিক সম্পাদক তাহসিনুল বাকি ফাহিম, দপ্তর সম্পাদক সাগর মল্লিক, উপ দপ্তর সম্পাদক তাহিদুল ইসলাম পলাশ, প্রচার সম্পাদক সবুজ শেখ, অর্থ সম্পাদক উজ্জ্বল, কুমার দাস ক্রীড়া সম্পাদক শেখ আহমেদ তারিক, ধর্ম বিষয়ক সম্পাদক নোমারুল হক, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ওবায়দুর রহমান বাবু, নির্বাহী সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, মেহেদী হাসান নয়ন, হানিফ শিকদার, সাগর মন্ডল, সৈয়দ অনুজ।