ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। জানা যায় গত সোমবার ( ২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান নেছারাবাদ উপজেলায় সফরে আসেন। এ সময় ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেবদের মাজার শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে দরবার শরীফে প্রবেশ করেন। জিয়ারাতের পর তিনি ও তার সফরসঙ্গীরা ছারছীনায় জোহর নামাজ আদায় করেন এবং বর্তমান গদ্দীনশীন পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি মরহুম পীর বাহরে শরীয়ত, মুজাদ্দেদে যামান, কুতবুল আলম শাহ্ সূফী হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর বিভিন্ন অবদানের কথা স্মরণ করে স্মৃতিচারণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর আলহাজ মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, মির্জা শোয়াইবুর রহমান বেগ, অতিরিক্ত নাজেমে আ’লা মাওলানা আলী আকবর, ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রূহুল আমিন আফসারীসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের সফরসঙ্গী বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

