ঢাকাTuesday , 3 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মতলব দক্ষিণে কিশোরচালক মহিন হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

Link Copied!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কিশোর অটোচালক মহিন মিয়াজী হত্যা মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামীরা হলেন মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা রাব্বি, জসিম ও ইসমাইল হোসেন। ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। পুলিশ সুপার মুহাম্মদ আব্দুরর রাকিব পিপিএম বলেন, কিশোর অটোচালক মহিন হত্যার ঘটনায় ১ ডিসেম্বর থানায় হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার সূত্রধরে মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সালেহ আহমেদের নেতৃত্বের পুলিশের একটি বিশেষ দল গঠন করেন। ওই দলটি তদন্ত করে হত্যায় জড়িত আসামী রাব্বি ওরফে কালুকে প্রথমে আটক করে। তার তথ্যের ভিত্তিতে ২ ডিসেম্বর অভিযান চালিয়ে আসামী জসিম ও ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে এবং ইসমাইলের হেফাজতে থাকা অটোবাইকের ৪টি ব্যাটারী উদ্ধার করে। তবে ঘটনায় জড়িত পলাতক আসামী সুজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। তিনি আরো বলেন, এর আগে গত ২৯ নভেম্বর দুপুরে পূর্ব পরিকল্পার আলোকে পলাতক আসামী সুজন মোবাইল ফোনে কিশোর অটো চালক মহিনকে মতলব ধনারপাড় ডেকে নেয় । ওই চালক তাদের কথামত বাড়ি থেকে অটো নিয়ে ধনারপাড় চলে আসে। সেখানে আসলে সুজনসহ সকল আসমী তার ব্যাটারী চালিত অটোরিকশা করে নাগদা, আশ্বিনপুর, নারায়ণপুরসহ বিভিন্নস্থানে ঘুরাঘুরি করে। সন্ধ্যার পরে তারা ঘটনাস্থল উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের বেলুতি গ্রামের গোলগেইল্যা খালের পাড়ে নিয়ে যায়। সেখানে তারা কৌশলে মাহিনকে শ্বাসরোধ করে হত্যা করে এবং অটোরিকশাটি চালিয়ে আসামী ইসমাইলের গ্যারেজে নিয়ে আসে। সেখানে তারা ব্যাটারীগুলো ২৩ হাজার ৫শ টাকা বিক্রি করে টাকা ভাগাভাগি করে নিয়ে যায়। পুলিশ সুপার আরো বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় তারা সরাসরি এই হত্যার ঘটনায় জড়িত ছিলেন। তাদেরকে আজই চাঁদপুর আদালতে পাঠানো হবে। হত্যার শিকার কিশোর অটোচালক মহিন মিজি উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের ডিঙাভাঙা গ্রামের নাছিল উদ্দিন মিয়াজীর ছেলে। প্রেস ব্রিফিংয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাসন ও অর্থ) ( পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) সুদিপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খাইরুল কবির, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, মামলার তদন্তকারি কর্মকর্ত জীবন চৌধুরীসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রাকিব পিপিএম মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ ও মামলার তদন্তকারি কর্মকর্তা জীবন চৌধুরীকে পুরস্কৃত করেন। আটক আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।