ঢাকাTuesday , 3 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার সদরে অস্ত্র উদ্ধারঃ সিএনজি সহ আটক ২

Link Copied!

জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে অস্ত্রশস্ত্রসহ ২ জন আটক হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) গভীর রাতে সদর থানাধীন খুরুশকুল ছনখোলা বাজার সাম্পানঘাট পাড়া গামী রাস্তার মুখে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হচ্ছে কক্সবাজার সদর উপজেলার ঝিলনজা ইউনিয়নের লিংক রোড মুহুরী পাড়ার সিএনজি চালক আব্দুর রহিম প্রকাশ ইলিয়াস এবং দক্ষিণ মুহুরি পাড়ার ওসমান। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ২টি দেশীয় তৈরি এলজি, ৫ রাউন্ড কার্তুজ এবং ১টি সিএনজি। অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে আলামতসহ সিএনজি চালক আঃ রহিম এবং ইলিয়াসকে গ্রেফতার করা হয়। পরে লিংক রোড হতে অপর ব্যক্তিকে আটক করা হয়। জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।