অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্ব এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ এ প্রতিপাদ্যে কক্সবাজারে মঙ্গলবার ৩ ডিসেম্বর পালিত হয়েছে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস। এ উপলক্ষ্যে শহরের শহীদ স্মরণীর (সার্কিট হাউস রোড) ‘অরুণোদয়’ প্রাঙ্গনে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে ছিল জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। সহযোগিতায় ছিল স্বেচ্ছাসেবী ও স্থানীয় উন্নয়ন সংস্থা সমূহ। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক হাসান মাসুদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। মূখ্য আলোচক ছিলেন এটুআই এর কনসালটেন্ট (এক্সেসিবিলিট) ভাস্কর ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান।সভা শেষে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

