লালমনিরহাটে ৩ ডিসেম্বর ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন হয়েছে। বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়। জাতিসংঘ কর্তৃক এবারের প্রতিপাদ্য ‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ।’ বাংলাদেশসহ সারাবিশ্বের প্রতিবন্ধী মানুষের জন্য এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক লালমনিরহাট এইচ এম রকিব হায়দার প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। দিবসটি উদযাপন উপলক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে, জেলা প্রশাসক সম্মেলন কক্ষে (৩ ডিসেম্বর) সকালে জেলা সমাজসেবা উপ পরিচালক মোহাম্মদ মতিয়ার রহমানের সভাপতিত্বে লালমনিরহাট পৌরসভা ও সদরের ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার বিতরণ করা হয়। উল্লেখ পর্যায়ক্রমে অন্যান্য উপজেলাতে আরও ৪৭ জনকে এটি দেয়া হবে বলে জানা যায়। এ সময় সরকারি শিশু পরিবার লালমনিরহাটের উপ তত্বাবদায়ক মোছা: হাওয়া খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মাহবুবুর রহমান, জেলা সমাজসেবা সহকারী পরিচালক সামিউল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফরমান আলী, কনসালটেন্ট ফিজিওথেরাপি ডা: আশরাফুল আলম, ক্লিনিকাল ফিজিওথেরাপিস্ট ডা: বারিউল ইসলাম, ক্যাব সভাপতি অ্যাড. এ কে এম শামসুল হক, বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থা সমন্বয়কারী এনামুল হক টিপু, পরিচালক পরশী এম সাইদুল হক, উদ্যাক্তা ফারুক আহমেদ সূর্যসহ সেচ্ছাসেবী সংগঠনের ব্যক্তিদয়গণ উপস্থিত ছিলেন।

