ঢাকাTuesday , 3 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে বিদ্যুতায়িত বোনকে রক্ষা করতে গিয়ে ভাইয়েরও মৃত্যু

Link Copied!

নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দরখাতা গ্রামে বিদ্যুতায়িত হয়ে ভাই ও বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জহুরা খাতুন ও তার ছোটভাই হাচিনুর রহমান। তারা স্থানীয় জয়নাল আবেদীনের সন্তান। স্থানীয়রা জানান, বাড়ির আঙ্গিনায় টাঙানো জিআই তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জহুরা ঘটনাস্থলেই প্রাণ হারায়। তাকে বাঁচাতে গিয়ে তার ছোটভাই হাচিনুরও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শোকাহত বাবা জয়নাল আবেদীন বলেন, আমার দুই সন্তান একসঙ্গে চলে গেল। এখন আমি একদম একা হয়ে গেলাম। বেঁচে থাকাও কঠিন হয়ে গেল। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।