ঢাকাTuesday , 3 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে কৃষক দলের মিছিল ও স্মারকলিপি প্রদান

Link Copied!

কৃষি ও কৃষকের স্বার্থে মেহেরপুর সদরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রকল্পের কার্যক্রম চলমান রাখার দাবিতে মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে মেহেরপুর জেলা কৃষকদল। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে এগারটার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করেন তারা। এ সময় বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান ও গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। তারা বলেন, কৃষকদের ন্যায্য মূল্যে সার বিতরণ করতে হবে। কৃষকদের মাঝে বীজ বিতরণ যে অনিয়ম হয়েছে তা জেলা প্রশাসককে খতিয়ে দেখতে হবে। তাঁরা বলেন, মেহেরপুর সদরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের কার্যক্রম চলমান রাখার জোর দাবি করছি। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আজিজুল হক, গাংনী পৌর কৃষকদলের আহ্বায়ক আমিনুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মিরাজ উদ্দিন প্রমূখ।