ঢাকাTuesday , 3 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড

Link Copied!

ভোলায় ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৩ ডিসেম্বর ) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘদিন যাবত ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী এলাকায় কুখ্যাত সন্ত্রাসী রায়হান জামিল শুভ’র নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী স্থানীয় জনসাধারণের সাথে অত্যাচার, জুলুম, চাঁদাবাজী, জমিদখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ৩ ডিসেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ২টা হতে সকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন ১৩ নং দিঘলদী ইউনিয়ন সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ টি দেশীয় অস্ত্র (রামদা), ১টি চাইনিজ ছুরি এবং ৬টি স্টীলের পাইপসহ দুর্ধর্ষ সন্ত্রাসী রায়হান জামিল শুভকে আটক করা হয়। তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীকে জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।