ঢাকাMonday , 2 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে কোনো আতঙ্ক নেই স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

রংপুর ব্যুরো
December 2, 2024 11:18 pm
Link Copied!

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, এইবার পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো দুর্নীতি হয়নি। যদি আপনাদের কাছে এই নিয়োগে দুর্নীতির কোনো সুস্পষ্ট অভিযোগ থাকে, তাহলে আমাকে জানালে আমি ব্যবস্থা নিব। তিনি বলেন, সীমান্তে কোনো প্রকারের আতঙ্ক নেই। আপনারা গুজবে কান দিবেন না। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য সরকার সব সময় প্রস্তুত আছে। উপদেষ্টা সোমবার (২ ডিসেম্বর) রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। কৃষি উৎপাদন বৃদ্ধির প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আলু বীজ আসে নেদারল্যান্ড এবং ব্র্যাক ও বিএডিসি থেকে। এর মধ্যে নেদারল্যান্ডের বীজ সবচেয়ে ভালো। সরকার গত বছর তিন হাজার মেট্রিক টন আলু বীজ আমদানি করেছিল। এবার আরো বেশি বীজ আমদানি করা হবে। তিনি রাসায়নিক সার প্রসঙ্গে বলেন, দেশে রাসায়নিক সারের কোনো সংকট নেই। উপদেষ্টা আরো বলেন এক সময় রংপুরকে দুর্ভিক্ষের এলাকা বলা হতো। রংপুর, দিনাজপুর, রাজশাহীতে এখন প্রচুর কৃষি পণ্য উৎপাদিত হয়। এইসব অঞ্চলের উদ্বৃত্ত কৃষি পণ্য দেশের অন্যান্য অঞ্চলের ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা পালন করছে। এরপূর্বে উপদেষ্টা বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ আবু সাঈদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন। পরে তিনি শহিদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সরকারি সহযোগিতার আশ্বাস দেন।