জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ও ঝালকাঠি প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিমের সঙ্গে ঝালকাঠির সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত। মতবিনিময় সভায় জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম বলেন, গত ১৫ বছর একটি স্বৈরাচারী সরকারের কারণে তিনিসহ অসংখ্য নিরপরাধ মানুষকে পালিয়ে থাকতে হয়েছে। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন সবাই মুক্তভাবে কথা বলেতে পারছি। মনে হচ্ছে আমরা নতুন একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তিনি আরও বলেন, বর্তমানে দেশের অন্তর্বতী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষে বেশ কয়েকটি কমিশন গঠন করেছে যা নিঃসন্দেহে প্রশংসনীয়। সংস্কার শেষে দ্রুত নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক একটি সরকারের হাতে দ্বায়িত্ব অর্পন হবে বলেও প্রত্যাশা ব্যাক্ত করেন ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম। ঝালকাঠি প্রেসক্লাবের সহ সভপতি আল আমিন তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আককাস সিকদার, সাবেক সভাপতি চিত্ত রঞ্জন দত্ত, সাবেক সাধারণ সম্পাদক দুলাল সাহা, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব অলোক সাহা। মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

