ঢাকাMonday , 2 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেসিসি’র উদ্যোগে ফুটপথ থেকে অবৈধ দখল অপসারণ

খুলনা ব্যুরো
December 2, 2024 11:08 pm
Link Copied!

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে সোমবার দিনব্যাপী নগরীর খালিশপুর থানা এলাকার বিভিন্ন সড়ক ও ফুটপথ থেকে দখলদারদের অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়। অবৈধ দখল অপসারণকালে চরেরহাট মেইন রোডে সড়কের উপর নির্মাণ সামগ্রী রাখার অপরাধে কাজী মনিরুজ্জামানকে ২ হাজার টাকা, বিআইডিসি রোডে জ্বালানী কাঠ রাখার অপরাধে ইমন শিকদারকে ২ হাজার ৫’শ টাকা এবং সড়কের উপর মটর সাইকেল মেরামত করার অপরাধে রফিকুল ইসলামকে ১ হাজার ৫’শ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া অভিযানকালে চরেরহাট, আলমনগর ও পিপলস গোলচত্বর এলাকার অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়। কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি ও খালিশপুর থানার পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।